ছাতকে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

ছাতকে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Manual6 Ad Code

ছাতক সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহত মো. মুজিবুর রহমান (১৬) মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

Manual6 Ad Code

 

পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় বৃষ্টির সময় বাড়ির পাশের একটি হাওরে মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।

Manual6 Ad Code

 

নিহতের চাচাতো ভাই মো. মুহিবুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে মুজিবুর। খুব দ্রুত ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, বজ্রপাতে একজন স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন।

 

স্থানীয়ভাবে বজ্রপাতজনিত দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code