সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: ছাতকে লিফলেট, সদস্য সংগ্রহের ফরম, চাঁদা আদায়ের রশীদ বই ও বার্ষিক প্রতিবেদনের নোটসহ তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে জাউয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ছাতকের আছকির আলী (২২), বুরহান উদ্দিন (২৫), মোহাম্মদ আলী তারেক (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট, সদস্য সংগ্রহের ফরম, চাঁদা আদায়ের রশীদ বই ও বার্ষিক প্রতিবেদনের নোটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি হিরো মোটরসাইকেল (সুনামগঞ্জ-হ- ১১-২৩৭৪) উদ্ধার করে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচার অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি