সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের শিশু ধর্ষনের চেষ্টা করার সময় বিল্লাল মিয়া (২২) নামের লম্পটকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার ( রাতে শহরের মন্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ভিকটিমের পিতা বাদী হয়ে লম্পট বিল্লাল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন। বিল্লাল শহরের মন্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় বুধন মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় ভাড়াটে বাসিন্দা পাথর শ্রমিকের কন্যা (ভিকটিম) ঘটনার সময় বাসায় একা অবস্থান করছিল। ভিকটিমের মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করার সুবাদে পাশের বাসার ভাড়াটে বুধন মিয়ার লম্পট পুত্র বিল্লাল মিয়া ফুসলিয়ে তার ঘরে নিয় যায় ভিকটিমকে। এক পর্যায়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিল্লালকে আটক করেন।
খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন।
Design and developed by ওয়েব হোম বিডি