জগন্নাথপুরে জোড়া খুন: নবীগঞ্জ থেকে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

জগন্নাথপুরে জোড়া খুন: নবীগঞ্জ থেকে দুই আসামি গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘবদ্ধ হামলায় জোড়া হত্যাকাণ্ডের মামলার এজাহারনামীয় দুই আসামিকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Manual5 Ad Code

 

সোমবার (৯ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে নবীগঞ্জ থানার পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার সুহেল মিয়া (২০) ও রোকন মিয়া (২৪)।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual7 Ad Code

এসআরবি-৯ জানায়, জমিজমা, খাসজমিতে গবাদিপশু চরানো ও বসতবাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধের জেরে গত ২৭ অক্টোবর সকাল ৯টায় জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় মতিউর রহমানকে কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে গেলে স্বজনদেরও কুপিয়ে আহত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত মুজিবুর রহমান। এ ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা করা হয়।

 

গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code