ছাতকে ১৫শ’ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

ছাতকে ১৫শ’ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ১

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর দক্ষিণ পাড়ার আনকার আলীর বাড়ির পেছনে মাটির গর্ত থেকে ১৫শ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি টিম।

Manual3 Ad Code

শনিবার ভোরে এ অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মো. খালিক (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। সে ছাতকের মরজা (মোড়লবাড়ি) এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।

Manual2 Ad Code

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আনকারী সক্রিয় চোরাচালান ও মাদকচক্রের প্রধান। খালিক আনকারের বিশ্বস্ত সহযোগী। এরা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাপই পথে মদ এনে সিলেট ও সুনামগঞ্জে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও আটককৃত খালিককে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code