ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা

Manual5 Ad Code

সরকারের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual8 Ad Code

সোমবার (১৫ এপ্রিল) রাতে গণভবনে দলের নেতাদের সাথে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

এছাড়া ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে বর্তমান নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে কমিটি ভেঙে দেয়ার বিষয়ও তিনি আলোচনা করেন।

Manual3 Ad Code

পরে বিগত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তালিকা নিয়ে এবং ক্লিন ইমেজের ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমসহ অনেকে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code