জকিগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

জকিগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

Manual2 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের বাসিন্দা ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

Manual7 Ad Code



এ ঘটনায় গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে। তিনি নিহত আলম আহমদের আপন চাচাতো ভাই।

 

ঘটনার সত্যতা নিশ্চত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমকে ছুরিকাঘাত করে পারভেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Manual7 Ad Code

 

ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছ।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code