সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহানা পারভিন জ্যোৎস্না নামের এক গৃহবধূর ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে আটদিনের রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে হাজির করা হয়। আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি এবং তার দুই সহযোগী অনজিৎ চন্দ্র গোপ ও অসীত গোপের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের ৮ দিনের রিমান্ডে দেয়।
।আরও পড়ুন
জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহানা পারভিন জ্যোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩৮ বছর বয়সী নিহত জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।
নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
শনিবার এক ব্রিফিংয়ে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, অভি জ্যোৎস্নাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি