৫ দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজি ধর্মঘটের হুঁশিয়ারি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

৫ দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজি ধর্মঘটের হুঁশিয়ারি

Manual3 Ad Code

ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক:
পাঁচ দফা দাবি না মানলে আগামী ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের সিএনজি পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

Manual6 Ad Code

 

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ এ ঘোষণা দেন।

 

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি, জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

 

Manual8 Ad Code

জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

Manual4 Ad Code

তিনি অভিযোগ করেন, বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন শুরু করেছে এবং সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানি করছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে ১,০০০ থেকে ১,৫০০ টাকা আয় করলেও পুলিশ একটি মামলায় ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করছে। এ হয়রানি বন্ধ করার দাবি জানান তিনি। অন্যথায় শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

 

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; জেলা ও নগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা; সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দেওয়া; জেলা ও নগরীতে অটোরিকশার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা; এবং ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তার হয়রানি ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা।

 

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ ও চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।

 

Manual4 Ad Code

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুন্দর আলী খান, শাহাবুদ্দিন আহমদ, ইকবাল হোসেন, জামিল আহমদ লিটন, বদরুল ইসলাম খোকন, মোহাম্মদ আলী, আব্দুল মন্নান, কাওছার আহমদ, জমির উদ্দিন, সবুজ মিয়া, আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, মো. রাইমুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ, নুর ইসলাম, নেছার আহমদ, আলী হোসেন ও শেখ বাবুল।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code