জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় উপজেলার হরিপুরের করিচের ব্রিজ (করিচের পুল) এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে জাকারিয়া মাহমুদ ছিনিয়ে নেয় কিছু লোক। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।



পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়া মাহমুদকে সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে করিচের ব্রিজ (করিচের পুল) নামক এলাকায় কিছু লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে। এসময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। একই সঙ্গে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলসংলগ্ন হেমু হাউদপাড়া গ্রামে।

 

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্বাভাবিকভাবেই জাকারিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। থানার কাছাকাছি এলাকায় একটি ডিআই ট্রাকে করে কয়েকজন এসে হঠাৎ পুলিশের গাড়ির গতিরোধ করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি ছিল আকস্মিক। পরে রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। জাকারিয়া ও অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানান তিনি।

 

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নেওয়ার পথে কয়েকজন পুলিশের গাড়ির গতিরোধ করে তাকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।

 

হরিপুর এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জাকারিয়া মাহমুদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code