জাতীর ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের নেতৃত্বই দেশকে দিশা দেখিয়েছিল: কয়েস লোদী

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

জাতীর ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের নেতৃত্বই দেশকে দিশা দেখিয়েছিল: কয়েস লোদী

Manual3 Ad Code

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীর ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দু-দুবার দেশকে খাদের কিনারা থেকে তুলে এনেছিলেন। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া হিসেবে তার স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে ৭৫ সালের নভেম্বরে সিপাহী-জনতার বিপ্লবের সময় তার কণ্ঠস্বর এ দেশের মানুষকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল।

 

রোববার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর কৃষকদলের সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারই ছিলেন না, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার আদর্শ ও ১৯ দফা কর্মসূচি সবসময় দেশ ও জাতির কল্যাণে দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য বজায় রেখে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

 

মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code