সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ মামলার পলাতক আসামী আফজাল মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সামাট পশ্চিম রসুলগঞ্জ নতুন বাড়ি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (০৩ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়া ও এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোস্তপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১টি অস্ত্র ও ৩টি চুরি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আফজাল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এএসআই ফিরোজ মিয়া নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি