জঙ্গিদের পেছনে বিএনপি-জামায়াত : মেনন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

জঙ্গিদের পেছনে বিএনপি-জামায়াত : মেনন

Manual6 Ad Code

images

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জঙ্গিবাদের কারণে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

মেনন বলেন, জঙ্গিরা যখন হামলা চালায় তখন সামনে থাকে জঙ্গিরা আর পেছনে থাকে বিএনপি-জামায়াত। সময় এসেছে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করার। জামায়াতকে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি জানান রাশেদ খান মেনন।

সভায় আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদকে দমন নয় তাদেরকে নির্মূল করতে হবে। তাদেরকে খতম করতে হবে। সবাই সবার দিকে দৃষ্টি রাখলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

কামরুল বলেন, এই জঙ্গিবাদ নির্মূল করা এখন সময়ের ব্যপার মাত্র। আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যে জঙ্গি নির্মূল হয়ে যাবে।

Manual2 Ad Code

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code