জঙ্গিবাদ দমনের পরিবর্তে সরকার বিএনপি দমনেই ব্যস্ত: ফখরুল

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬

জঙ্গিবাদ দমনের পরিবর্তে সরকার বিএনপি দমনেই ব্যস্ত: ফখরুল

Manual8 Ad Code

download (3)সুরমা মেইল নিউজ : ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো আখ্যা দিয়ে বলেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরপরই কোন আইনি প্রক্রিয়া ছাড়াই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করতে দলের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এখন সেই মামলায় কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনের পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আগেও বলেছি জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাসহ পরবর্তীতে সকল হত্যায় বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, মূলত দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লাখ লাখ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যার ভয়াবহতা থেকে জনদৃষ্টি ঝাপসা করতেই সরকার জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করেছে।

Manual3 Ad Code

মির্জা ফখরুল বলেন, জঙ্গিদের চিহ্নিত করে তাদের ধরার ব্যর্থতাই প্রমাণ করে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সঙ্গে জড়িত।

তিনি বলেন, দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক খুন হচ্ছে। সরকার এসবের কোন কুলকিনারা করতে পারছে না। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code