জঙ্গিবাদ দমনে গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই : নজরুল

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

জঙ্গিবাদ দমনে গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই : নজরুল

Manual7 Ad Code

EC-BNP

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জঙ্গিদের সঙ্গে বিএনপির সখ্যতা আছে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন এমপি-মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নয়, ক্ষমতাসীনরাই কৌশলে উগ্রবাদীদের নির্বিঘেন্ন তাদের অপতৎপরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

নজরুল ইসলাম বলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনের জন্য গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই। আমরা সরকারের উদ্দেশে বলতে চাই- নিষ্ঠুর ও বর্বর উগ্রাবাদী জঙ্গিগোষ্ঠীকে নির্মূল এবং বিষদাঁত ভেঙে দিতে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Manual6 Ad Code

আর এ কাজটি করতে হবে সরকারকেই। তা না করে সরকার যদি এই মানবতাবিরোধী উগ্রবাদীদের নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের খেলা খেলতে থাকেন তাহলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code