জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ জাতিকে বিএনপি বিভক্ত করছে : হানিফ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ জাতিকে বিএনপি বিভক্ত করছে : হানিফ

Manual4 Ad Code

images (2)সুরমা মেইল নিউজ : জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ জাতিকে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বিভক্ত করার ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (১৮ জুলাই) গুলশাল ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, দেশবাসী আজ সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু সেই ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাকের সুযোগ নিয়ে খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের ধুয়া তুলছেন।
তিনি বলেন, বেগম জিয়া যদি সত্যিকার অর্থে সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে সহায়তা করতে চান, তাহলে দল ও জোটের মধ্যে যে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী রয়েছে তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তাহলে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শতভাগ সফল হবে। এর জন্য ঘটা করে বৈঠক করার প্রয়োজন নেই।
হানিফ বলেন, কিন্তু সেটা না করে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী নিয়ে কি করে তিনি (খালেদা জিয়া) ঐক্যের কথা বলেন? এটা দেশের মানুষ বুঝে। সরকারের জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে ভীত হয়েই আপনার (খালেদা জিয়া) দল ও জোটের সন্ত্রাসীদের রক্ষার জন্যই ঐক্যের কথা বলছেন। এটা দেশবাসী জানে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি প্রসঙ্গে হানিফ বলেন, আমরা চাই না বিএনপি-জামায়াতের কোনো ব্যক্তি আমাদের এ কমিটিতে আসুক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা (বিএনপি-জামায়াত) যেন এ কমিটিতে ঢুকে তাদের সন্ত্রাসীদের রক্ষা করার সুযোগ না পায় সে জন্য সবাইকে নিয়ে সতর্কভাবে কমিটি গঠন করতে হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code