সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেছেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ক্ষমতাসীনরা দেশের জনগণকে জিম্মি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এই সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, চলমান পরিবহন ধর্মঘটে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ইন্ধন যোগাচ্ছেন। মানুষকে দুর্ভোগে রেখে হীন স্বার্থোদ্ধারে লিপ্ত হয়েছেন। এসময় সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে যে সরকার আছে সেটি দখলদার সরকারের মত জনগণের প্রতিনিধিত্ব মূলক নয়। সমস্ত বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তায় ভুগছে।
লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি