জনগণকে তামাশার বায়োস্কোপ দেখাচ্ছে সরকার : রিজভী

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

জনগণকে তামাশার বায়োস্কোপ দেখাচ্ছে সরকার : রিজভী

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষে নিরপেক্ষ নির্বাচনের জন্য ই-ভোটিং চালু করার ঘোষণা জনগণকে আরেকটি তামাশার বায়োস্কোপ দেখানো ছাড়া অন্য কিছু নয়।

Manual1 Ad Code

তিনি বলেন, নিজেদের টিকে থাকতে আওয়ামী লীগ চক্রান্ত, ষড়যন্ত্র ও কারসাজির উপরই ভর করে। আওয়ামী লীগ জনগণের ওপর ভর করে না, ক্ষমতায় গিয়ে নিজেদেরকে আত্মসম্মানহীন নিপীড়কে পরিণত করে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ই-ভোটিং ব্যবস্থার কথা বলছেন, তা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। ই-ভোটিং ব্যবস্থার কথা বলার মানেই হলো এটি প্রধানমন্ত্রীর আরেকটি ভেল্কিবাজিরই বর্ধিত প্রকাশ। জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টা মাত্র।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই-প্রধানমন্ত্রীর উচ্চাভিলাষের কাছে সংগ্রামী জনগণ নিজেদেরকে কখনোই সঁপে দেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণ ক্ষমতাসীনদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল আউয়াল খান, অধ্যক্ষ সেলিম ভূইয়া, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code