জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : এরশাদ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : এরশাদ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, বর্তমানে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। সরকারের কর্তব্য হলো প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, এক্ষেত্রে তারা ব্যর্থ।

সোমবার বিকালে নরসিংদী পৌর শহরের ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual2 Ad Code

নিজের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে মানুষের নিরাপত্তা ছিলো, কথা বলার সুযোগ ছিলো। তাই দেশের মানুষ পরিবর্তনে বিশ্বাসী। আগামিতে সারাদেশের তিনশ আসনে প্রার্থী দেওয়া হবে। দেশে পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান এরশাদ।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি ফয়সাল চিশতি প্রমুখ বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

সম্মেলনের দ্বিতীয় পর্বে পুনরায় শফিকুল ইসলামকে সভাপতি ও হাবীবুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code