জন্মদিনে অ্যালকোহল পানে বিকেএসপির ছাত্রসহ ৩ কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক ৩

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

জন্মদিনে অ্যালকোহল পানে বিকেএসপির ছাত্রসহ ৩ কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক ৩

Manual8 Ad Code

মেইল ডেস্ক : জন্মদিনের উৎসবে অ্যালকোহল পান করে বিকেএসপির এক ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- জিহাদুর রহমান সাজিদ (১৫), ফাত্তাহুল হাবিব ফাহিম (২০) ও পাভেল আহম্মেদ (২৩)।

 

এদিকে, আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এদের মধ্যে সরুজ ও শান্ত নামে দুই কিশোরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে বিকেএসপির ছাত্র সাজিদের জন্মদিনের পার্টি চলাকালে বন্ধুরা মিলে অ্যালকোহল পান করে। এর কিছুক্ষণ পর সাজিদ, ফাহিম ও পাভেলসহ অন্তত ছয়জন অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান সাজিদ। সন্ধ্যায় মারা যান ফাত্তাহুল হাবিব ফাহিম এবং এর কিছুক্ষণ পরে মারা যান পাভেল আহম্মেদ নামে আরও একজন।

 

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেএসপির বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্ম ছিল আজ। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা জন্ম দিনে শহরের কোর্ট স্টেশনের সামনে অবস্থিত রাফি হোমিও হল থেকে বিষাক্ত অ্যালকোহল কেনে। ইসলামীয়া কলেজের মধ্যে গিয়ে তারা মদ পান করে। এর পর বিকালের দিকে তারা অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে ভর্তি হয়। এর মধ্যে সাজিদ, ফাহিম ও পাভেল মারা যায়।

 

আর অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আতিকুল (২২) নামে একজন। সরুজ (২২) ও শান্তকে (২৩) রাজশাহী স্থানান্তর করেছে চিকিৎসকরা। হতাহতদের সকলের বাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায়।

 

Manual7 Ad Code

হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, অ্যালকোহল জাতীয় পানীয় পান করে ছয়জন হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

Manual2 Ad Code

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকার রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে অ্যালকোহল কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক রফিকুল ইসলামসহ তিনজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code