জন্মদিন পালন করায় খালেদার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

জন্মদিন পালন করায় খালেদার বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। মহানগর হাকিম মাজহারুল ইসলাম মামলাটি গ্রহণ করে পরে আদেশ দেয়ার কথা জানিয়েছেন।

Manual6 Ad Code

৯০ দশকের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্ট জন্মদিন হিসেবে পালন শুরু করেন খালেদা জিয়া। ওই বছরেই এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

কয়েক বছর পর থেকে কেক কেটে ঘটা করে এই দিন জন্মদিন উদযাপন শুরু করেন খালেদা জিয়া। আওয়ামী লীগের অভিযোগ, বঙ্গবন্ধু হত্যার দিনটিতে কর্মী সমর্থকদের উল্লাস প্রকাশের সুযোগ করে দেন খালেদা জিয়া এ কারণেই মিথ্যা জন্মদিন উদযাপন করেন তিনি।

Manual8 Ad Code

গত প্রায় দুই দশক ধরে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। তবে চলতি বছর খালেদা জিয়া এই দিনে কেক কাটেননি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, গুম হওয়া নেতা-কর্মী এবং বানভাসী মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া।

Manual3 Ad Code

অবশ্য তিনি কেক না কাটলেও এবারও ১৫ আগস্ট নেত্রীর জন্মদিন হিসেবে পালন করেছে বিএনপি। ওই দিন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আবার খালেদা জিয়া নিজে না কাটলেও রাত ১২টা এক মিনিটে কেক কেটে উল্লাস করেছে বিএনপির ছাত্র বিষয়ট সংগঠন ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code