জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন : হাছান

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন : হাছান

Manual5 Ad Code

download-3সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন।তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের সর্বনাশা এই পথ পরিহার করে অতীতের কর্মকান্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন।

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাছান মাহমুদ।

Manual1 Ad Code

হাছান মাহমুদ বলেন, আমরা আশা করছি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরে এসে তার ডানে বামে বসা জঙ্গিদের বাদ দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতিতে ফিরে আসবেন।

Manual5 Ad Code

সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এ ‘সংকট থেকে’ উত্তরণ সম্ভব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, সবার অংশগ্রহনে নির্বাচন হোক সেটা আমরাও চাই। ২০১৪ সালের নির্বাচনের মত ভুল স্বীদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচনে আসার প্রস্তুতি গ্রহণ করুন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code