নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির কমিটিতে আরো ৭৭ জন কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করেছে। রবিবার জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কমিটিতে একজন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তিনি হচ্ছে জাপায় দীর্ঘদিন কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা মেজর (অব.) খালেদ আখতার।
কমিটির অপর সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর) ও মো. শওকত চৌধুরী এমপি (নীলফামারী)। সাংগঠনিক সম্পাদক পদে মো. শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনোয়ার আলম (কক্সবাজার), শাহ-ই-আজম(নরসিংদী), একেএম আব্দুর রউফ মানিক (রংপুর), আব্দুল হামিদ ভাষানী (ব্রাহ্মণবাড়িয়া), ফখরুল আহসান শাহজাদা (বরিশাল)।
বিভাগীয় সম্পাদক কোষাধ্যক্ষ (দায়িত্বে) মেজর(অব.) খালেদ আখতার, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম খুশু (ঢাকা), ক্রীড়া সম্পাদক এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), সাংস্কৃতিক সম্পাদক নিগার সুলতানা রানী (রংপুর), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাকী বেগম (ব্রাহ্মণবাড়িয়া), যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (লক্ষ্মীপুর), শিল্প বিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা)।
ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াস এমপি (কক্সবাজার), পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এইচ.এম.গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট), এনজিও বিষয়ক সম্পাদক শ্রী তরুন বসু (ঢাকা), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবুর রহমান (খুলনা)।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটু (ঢাকা), জাকির হোসেন মিলন (ঢাকা), আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী), মো. মশিউর রহমান খান (নারায়ণগঞ্জ), শারমীন পারভীন লিজা (শরিয়তপুর), সৈয়দা পারভীন তারেক (নারায়ণগঞ্জ), মনোয়ারা তাহের মানু (ঢাকা), ডা. সেলিনা খাঁন, শ্রী সমীর গুপ্ত (বরিশাল), আহমদ শফি রুবেল (দিনাজপুর), মো. গোলাম মোস্তফা (পটুয়াখালী), মাহমুদা রহমান মুন্নি (ঢাকা) এবং এস. সালাউদ্দিন (ঢাকা)।
যুগ্ম প্রচার সম্পাদক পদে শাহাদৎ কবির চৌধুর (চাঁদপুর), যুগ্ম কৃষি সম্পাদক মো. মোস্তফা কামাল (নোয়াখালী), যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব কবির আহম্মদ সওদার (কক্সবাজার), যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সুমন আশরাফ (কুষ্টিয়া), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জহুরুল হক জহির (যশোর), যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক মা. সেকেন্দার আলী মুকুল (পিরোজপুর), যুগ্ম পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকার (বগুড়া), যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক এম. হাবিব উল্লাহ (মানিকগঞ্জ)।