জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

Manual7 Ad Code

সুরমা মেইল ,

 

জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। এতদিন গুরুত্বপূর্ণ এ পদটিতে ছিলেন মশিউর রহমান রাঙ্গা।

Manual4 Ad Code

 

রোববার দুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।

Manual4 Ad Code

 

জিয়াউদ্দিন বাবলু এখন থেকে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

Manual4 Ad Code

বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

Manual8 Ad Code

 

জিয়াউদ্দিন বাবলু এর আগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code