জাপার প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

জাপার প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা

Manual6 Ad Code
Japa20151113100124
সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির ৪১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দলটির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পার্টি চেয়ারম্যান প্রথম পর্যায়ে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করলেন। এর মধ্যে গত ১৪ মে অনুষ্ঠিত পার্টির জাতীয় কাউন্সিলে ঘোষিত পাটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম পার্টি প্রেসিডিয়ামে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বরে থাকবে।
প্রেসিডিয়ামের অপর সদস্যরা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু  এমপি, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু  হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, মি. সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এ টি ইউ তাজ রহমান, অ্যাডভোকেট মহসিন রশীদ, মশিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান, নাসরিন জাহান রত্না এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তালিকার ক্রমানুসার নির্ধারণ করবেন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code