জাপার ‘ফোর স্টার’ প্রার্থীদের বিজয় নিশ্চিত : এরশাদ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭

জাপার ‘ফোর স্টার’ প্রার্থীদের বিজয় নিশ্চিত : এরশাদ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ১০০ আসনের প্রার্থীর বিজয় নিশ্চিত উল্লেখ্য করে দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপা ৩০০ আসনে প্রার্থী ঠিক করেছে।

Manual7 Ad Code

তিনি বলেন, সংসদ নির্বাচনে এবার আমরা প্রার্থী বাছাই করেছি ফোর স্টার, থ্রি স্টার এবং টু স্টার। তিনি বলেন, ‘ফোর স্টার হচ্ছে প্রার্থীর নিশ্চিত বিজয়। এ ধরনের ১০০ প্রার্থী রয়েছে।’

সোমবার ঢাকা থেকে রংপুরে ৪ দিনের সফরে এসে দর্শনা এলাকায় পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, ‘এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি। এ বাজেটে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কেউ খুশি হতে পারেনি। খুশি না হলেও সবার উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাজেটে।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখি। মানুষ বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হিমসিম খাচ্ছে। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের ৯ বছর মানুষ শান্তিতে ছিল। জিনিসপত্রের দাম ছিল কম।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code