সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রি ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার বেহেলী ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
সুত্র জানায়, হরিণাকান্দি গ্রামের হাসিমের ছেলে এক সন্তানের জনক ওয়াসিম (২২) শিশুটিকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পতিত ঘরে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক ওয়াসিম পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘটনার পর রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ওই শিশুকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য উপজেলা সদরে যেতে চাইলেও গ্রাম্য মাতব্বররা বিষয়টি সালিশে নিষ্পক্তির কথা বলে তাদের বাধার সৃষ্টি করে। পরে সকালে শিশুটিকে নিয়ে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি