জামায়াতের অর্থায়নে গুলশানে শিবিরাই হামলা চালিয়েছে

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

জামায়াতের অর্থায়নে গুলশানে শিবিরাই হামলা চালিয়েছে

Manual1 Ad Code

download (6)

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : জামায়াতের অর্থায়নে প্রশিক্ষিত শিবির সদস্যরাই সাম্প্রতিক গুপ্তহত্যা ও জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। রবিবার এমনটিই বলেছেন ১৪ দলের নেতারা। মীর কাসেম আলীর ফাঁসি অপেক্ষমান থাকা এর কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তারা।

গুলশানের হল আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে করণীয় নিয়ে রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে ১৪ দল। সে সময়, নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি জানান। দানবীয় শক্তিকে পরাজিত করা হবে মন্তব্য করে তিনি বলেন, ‘যে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান। কারা এর সঙ্গে জড়িত, তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে।’

পরে, সাংবাদিকদের ১৪ দলের আরেক নেতা বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সাম্প্রতিক কালের সকল সন্ত্রাসী হামলা ও কর্মকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।

Manual1 Ad Code

মেনন বলেন, ‘যখন কোনো দল বা গোষ্ঠী মরিয়া হয়ে মাঠে নামে, তখন এ ধরনের ঘটনা ঘটে। আপনারা জানেন, মীর কাসেম আলীর ফাঁসির রায় অপেক্ষমাণ, এটাও একটা কারণ হতে পারে।’ তিনি আরও বলেন, বাংলাদেশে আইএস নেই। কিন্তু আইএসের চিন্তার অনুগামী বহু লোক এখানে থাকতে পারে।

Manual5 Ad Code

এদিকে গুলাশেনর হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ১১ জুলাই শহীদ মিনারে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ করবে ১৪ দল। ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্ত্রাসবিরোধী কমিটি করা হবে। এছাড়াও ২৪ জুলাই থেকে পরবর্তী ৭ দিন সারাদেশে সমাবেশের ঘোষণা দেয় ১৪ দল।

Manual8 Ad Code

১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদত হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code