জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

জিন সম্পাদনা কৌশল উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে নোবেল পেলেন দুই নারী।তারা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন। এটি সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এর মাধ্যমে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।

 

Manual3 Ad Code

বুধবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করেছে।তারা হলেন, ইমানুয়েল কারপেন্টিয়ার এবং জেনিফার এ ডোডনা।

Manual5 Ad Code

 

এই দুজনের মধ্যে ৫১ বছর বয়সী ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। ৫৬ বছর বয়সী জেনিফার ডোডনা আছেন যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।

 

Manual1 Ad Code

১৯১১ থেকে ২০০৯ সাল পর্যন্ত রসায়নে মাত্র চারজন নারী নোবেল জিতেছিলেন।২০০৯ সালে ইসরাইলের আডা ই ওনাথকে ‘জীব কোষে অবস্থিত রাইবোজোমের গঠন ও ক্রিয়া’ নিয়ে কাজ করায় নোবেল দেওয়া হয়েছিল।

 

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়ত বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code