জিয়াকে ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ বলায় অলি আহমদকে আইনি নোটিশ

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

জিয়াকে ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ বলায় অলি আহমদকে আইনি নোটিশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক,

 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ বলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সোমবার অলি আহমদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ এই নোটিশ পাঠান।

 

তিনি বলেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

আসিফ বলেন, গত ১৭ আগস্ট একজন প্রবাসী সাংবাদিকের ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অলি আহমদ বলেন- জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

তিনি বলেন, সংবিধান এবং মুজিবনগর সরকারের ঘোষণায় এ বিষয়ে স্পষ্ট করে বলা থাকলেও পঁচাত্তর পরবর্তী ইতিহাস বিকৃতির অপচেষ্টার অংশ হিসেবে এমন বক্তব্য দিয়েছেন এলডিপি প্রধান অলি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code