জিয়ার মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

জিয়ার মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল

Manual4 Ad Code

bnp-pic3

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।

সোমবার সকালে জিয়াউর রহমানের কবর ঘিরে দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ওলামা দলের হাজারো নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

পরে এসব নেতাকর্মীকে সাথে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় মাজার প্রাঙ্গণে ফাতিহা পাঠ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন বেগম জিয়া।

Manual1 Ad Code

এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আফোরাজা আব্বাস, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code