জুড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

জুড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

Manual2 Ad Code

জুড়ী সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে রিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) বিকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।

 

Manual2 Ad Code

রিমা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যুগীমুরা গ্রামের রইছ আলীর মেয়ে। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগে পুলিশ রিমার স্বামী কয়েছ মিয়াকে আটক করেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

রিমার মা শারি বেগমসহ পরিবারের অভিযোগ, গত আশ্বিন মাসে দক্ষিণ বড়হর গ্রামের কাদির ইঞ্জিনিয়ারের ছেলে কয়েছ মিয়ার সঙ্গে রিমার বিয়ে হয়। কয়েছ চট্টগ্রামে থেকে গাড়ি চালায়। বিয়ের পর থেকেই সে গাড়ি কেনার টাকার জন্য রিমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও মারপিট করত। সব ঘটনা রিমা আমাদের ফোনে জানাত। সোমবার দুপুরে কয়েছের ছোট ভাই জাবেদ মোবাইল ফোনে জানায় রিমা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রীমার স্বামী কয়েছ মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এসএম/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code