জুড়ীতে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

জুড়ীতে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার জুড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এ দুই শ্রমিকের মৃত্যু হয়।

 

মৃত দুই শ্রমিক হলেন- উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আবদুল খালিকের ছেলে শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

 

Manual2 Ad Code

উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করছে। ঘটনার সময় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে প্রথমে একজন শ্রমিক ভেতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসের কারণে আহত হয়। পরে তাকে উদ্ধারে অপরজন নামলে দুজনেই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের মৃত্যুবরণ করে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক উপজেলা মেডিকেল অফিসার নিশাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী বলেন, দুপুর একটার দিকে স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে এ দুই শ্রমিক আহতের বিষয়টি প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকে পড়া দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠায়।

 

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার শংকর রায় বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তিনি আরো বলেন, সেফটিক ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।

 

উপজেলা মেডিকেল অফিসার নিশাত জাহান সেফটিক ট্যাংকেপড়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন সেফটিক ট্যাংকে পড়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code