জুমার নামাজের সময় মসজিদে আবারও শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩২

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

জুমার নামাজের সময় মসজিদে আবারও শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩২

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।

 

Manual8 Ad Code

শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন শহরের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।

Manual7 Ad Code

 

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

 

Manual1 Ad Code

হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।

 

Manual3 Ad Code

নেমাতুল্লা ওয়াফা নামে প্রাদেশিক কাউন্সিলের এক সাবেক সদস্য বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অন্তত সাতটি মরদেহ ও আহত ১৩ জনকে সরিয়ে নিতে দেখেছেন।

 

তালেবানের বিশেষ বাহিনী মসজিদটিতে পৌঁছেছে এবং আহতদের জীবন বাঁচাতে স্থানীয়দের রক্তদানের অনুরোধ জানিয়েছে।

 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে তালেবান কর্তৃপক্ষের ধারণা, এই হামলার জন্য দায়ী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা আইএসকে।


আরও পড়ুন :আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: নিহত ৫০, আইএসের দায় স্বীকার


এর আগে শুক্রবার (০৮ অক্টোবর) আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় প্রাণ হারান ৫০ জন। এর এক সপ্তাহের মাথায় ফের শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code