জেলে সবাই একসাথে জেলে যাব : গয়েশ্বর

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

জেলে সবাই একসাথে জেলে যাব : গয়েশ্বর

Manual6 Ad Code

images (3)সুরমা মেইল নিউজ : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়াকে জেলে নেয়ার চক্রান্ত হচ্ছে, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছায় জেলে যেতে প্রস্তুত।

সোমবার (২০ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

Manual7 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন- আসুন, আমরা সবাই একসাথে রাস্তায় নামি। জেলে যেতে হলে সবাই একসাথে জেলে যাব। আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। সরকারের দমন-পীড়নে দলের অনেক নেতাকর্মী ঘরে থাকতে পারেন না, মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ঘরে থাকতে না পারলে আপনারা রাস্তায় নামুন।

Manual5 Ad Code

বেগম খালেদা জিয়াকে জেলে নেয়া হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মীও স্বেচ্ছায় জেলে যাবে। তাই সরকারকে বলব, আগুন নিয়ে খেলবেন না, হুঁশিয়ারি দেন তিনি।

Manual1 Ad Code

বিএনপির নতুন কমিটিতে নেতৃত্ব প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন- পদের পেছনে না ছুটে জনগণকে সাথে নিয়ে আমরা যাতে পথে পথে হাঁটতে পারি, সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। দল ও দেশের জন্য কাজ করতে হবে। সুতরাং পদের সন্ধান না করে পথের সন্ধানে নামুন। পদ নিয়ে কাড়াকাড়ি নয়, রাজপথে থাকার জন্য প্রতিযোগিতা করুন। তা হলে আন্দোলন সফল হবে।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, রোজা-ঈদ-পূজা যাবে, কিন্তু আমাদের সংগ্রাম চলতে থাকবে। মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code