জেল জরিমানা উপেক্ষা করে যমুনায় দলবেঁধে ইলিশ শিকার!

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

জেল জরিমানা উপেক্ষা করে যমুনায় দলবেঁধে ইলিশ শিকার!

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

জেল জরিমানা উপক্ষো করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে দলবেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা। অনেকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডসহ মুচলেকা দেয়ার পরেও ফের মা ইলিশ নিধনে নেমে পড়ছেন।

 

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাড়াঁশি অভিযানে নেমেছে দৌলতপুর উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

 

উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, বাঁচামারা ইউনিয়নের অংশের যমুনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে সোমবার দিনগত রাতে ২৩ জনকে এক বছর করে ও একজনকে দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

এ ছাড়া দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

অপরদিকে তাদের কাছ থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ জব্দ করার পর স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদের কোর্ট ১৯ জনের মধ্যে ১৬ জনকে এক বছর করে কারাদণ্ড দেন।  আরও একজনকে ২ বছর (দুদিন আগে তাকে জরিমানা করা হয়েছিল) কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code