সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬
ফয়ছল আহমদ : সিলেটের জৈন্তাপুরে ২টি ধারালো চাপাতিসহ ছিনতাইকারী আটক করে গণধোলাই দিয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় পাঁচ গ্রামের জনসাধারণ। পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়, নাকি পুলিশ ফায়দার বিনিময়ে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া হয়- শনিবার (২৮ মে) ইউপি চেয়ারম্যান এ বিষয়ে জানতে চাইলে থানার এসআই নাছির অসৌজন্যমূলক আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে ৫ গ্রামের লোকজন সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধসহ অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। 
জৈন্তাপুর উপজেলার গৌরীশংকরসহ এলাকাবাসীরা জানান- গত বৃহস্পতিবার (২৬ মে) রাত অনুমানিক ১টায় গৌরীশংকর গ্রামের নিজাম উদ্দিনের ভাড়াঘরে হামলা, একই রাতে ৪টায় আব্দুস শুকুরের বসতঘরে হামলা, পরবর্তীতে ভোররাত ৫টায় বদর টেইলারের ঘরে চাপাতিসহ হামলা চালায় পশ্চিম ঐ গ্রামের আলতাফুর রহমান ওরফে গোটা আলতাফের ছেলে জমির উদ্দিন (৩২)। এসময় বাড়ির লোকজনের চিৎকারের শুনে গ্রামবাসী এগিয়ে এসে ২টি চাপাতিসহ জমিরকে আটক করে গণধোলাই দেয়। পরে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সহযোগিতায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে জমিরকে চাপাতিসহ হস্তান্তর করা হয়।
পুলিশ জমিরকে গ্রহণ করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে চিকিৎসার সিলেটে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাত থেকে জমির পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার ঘটে।
এলাকাবাসী বলেন- পুলিশ জমিরকে ছেড়ে দিয়ে বলছে পালিয়ে গেছে। ফলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।
শনিবার (২৮ মে) সকালে বিষয়টি জৈন্তাপুর মডেল থানার এসআই নাছির উদ্দিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে নবনির্বাচিত নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৫ গ্রামের পুরুষ-মহিলাসহ জৈন্তাপুর মডেল থানা ঘেরাও করে এবং এসআই নাসিরের প্রত্যাহার ও ছিনতাইকারী জমিরকে গ্রেফতারের দাবি জানানো হয়।
এসময় এলাকাবাসীর পক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুলসহ চেয়ারম্যান সম্রাট দেখা করলে তিনি এ বিষয়ে কিছু না বলে অফিসার ইনচার্জের সাথে কথা বলার জন্য বলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানার সম্মুখে দুপুর ১২টায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ পালন করে।
এলাকাবাসী শনিবার বেলা ১টায় ২৪ ঘণ্টার মধ্যে এসআই নাছিরকে জৈন্তাপুর মডেল থানা থেকে প্রত্যাহার এবং ছিনতাইকারী জমিরকে পুনারয় গ্রেফতার করার আহবান জানান। অন্যথায় ২৪ ঘণ্টা পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।
এদিকে, এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি পুলিশের কাছে দেওয়া হবে বলে জানান ইউপি সদস্য মনসুর আহমদ।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট জানান- জমির উদ্দিনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ইতোপূর্বে এই ধরনের ঘটনার দায়ে গ্রামবাসী তাদেরকে এলাকা ছাড়া করে। বর্তমানে তারা গৌরীশংকর গ্রামে বাড়ি তৈরি করে বসবাস করে আসছে। সম্প্রতি সে আবার অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে। ফলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি