জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪

Manual1 Ad Code

8
সুরমা মেইল নিউজ : সিলেট জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘনায় আরও চার শিক্ষার্থী আহত হন। আহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদ্রাসার ছাত্র। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কের বাগের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান জানান, সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ- ০২-২৮১৫) ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত যুবক (২২)। দুর্ঘটনায় চালকসহ অপর তিন আরোহী আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code