জ্ঞান ফিরেছে সাংসদ কেয়া চৌধুরীর, শয্যাপাশে কামরান

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

জ্ঞান ফিরেছে সাংসদ কেয়া চৌধুরীর, শয্যাপাশে কামরান

Manual6 Ad Code

হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে। তিনি এখন অনেকটা সুস্থ হলেও রাখা হয়েছে পর্যবেক্ষণে।

Manual8 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, কেয়া চৌধুরী আশংকামুক্ত। এখন অনেকটা সুস্থ আছেন। সারাদিন ব্যস্ত থাকায় শরীর দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। রাতেই তাঁর জ্ঞান ফিরলেও রাখা হয়েছে পর্যবেক্ষণে।

এদিকে, কেয়া চৌধুরীকে দেখতে শনিবার ১১ নভেম্বর সকাল ১১টায় এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে যান আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এসময় তিনি কেয়া চৌধুরীর চিকিৎসার খোজ খবর নেন এবং সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, তার সহধর্মিনী মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আসমা কামরান।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

উল্লেখ্য, শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের বাহুবলে বেদেপল্লীতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে হামলায় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া ৯টায় উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সংজ্ঞাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code