জয়ের স্বার্থে জনগণের জীবন নিয়ে খেলছেন ট্রাম্প

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

জয়ের স্বার্থে জনগণের জীবন নিয়ে খেলছেন ট্রাম্প

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual2 Ad Code

করোনাভাইরাস মহামারীর মধ্যে বড় ধরনের ইনডোর জমায়েত করা যাবে না- জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তা উপেক্ষা করেই নেভাদা অঙ্গরাজ্যে র‌্যালি আয়োজন করেছেন ট্রাম্প।

 

এতে ক্ষুব্ধ হয়ে র‌্যালি আয়োজনকে হঠকারী ও স্বার্থপর কর্মকাণ্ড বলে সমালোচনা করেছেন রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর স্টিভ সিসোলাক।

 

Manual6 Ad Code

এর মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে বলেন গভর্নর। ট্রাম্পের র‌্যালিতে উপস্থিত জনতা খুব ভিড় করে বসে এবং অনেকের মুখেই কোনো মাস্ক ছিল না।

 

এ সময় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের কড়া সমালোচনা করে বলেন, তিনি মাদক গ্রহণ করতেন এবং অপরাধীদের প্রতি নমনীয় ছিলেন। তার বক্তব্য ‘বাইডেন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের শান্ত করে রাখতে চান আর আমার পরিকল্পনা হচ্ছে তাদের গ্রেফতার করা।’ রয়টার্স, দ্য হিল, ডেইলি মেইল, এনডিটিভি।

 

Manual2 Ad Code

করোনাভাইরাসের মহামারীর মধ্যে ক্যাম্পেইন র‌্যালি আয়োজন করার কারণে ট্রাম্প মানুষকে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলছেন বলে সমালোচনা করেছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেনও। করোনায় যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ১ লাখ ৯৪ হাজার মানুষ মারা গেছেন। উদ্বেগের বিষয় হচ্ছে, ট্রাম্প নিজে ও তার প্রচারণার কর্মকর্তারা করোনাভাইরাসকে ধর্তব্যেই নিচ্ছেন না।

 

তার মুখপাত্র টিম মুরটাগ বলেন, আপনি রাস্তায় প্রতিবাদে যদি জড়ো হতে পারেন, ক্যাসিনোতে জুয়া খেলতে পারেন ও দাঙ্গায় ছোট ব্যবসা জ্বালিয়ে দিতে যেতে পারেন, তবে আপনি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের বক্তব্য শুনতেও আসতে পারবেন।

 

করোনা মোকাবেলায় হযবরল পরিস্থিতি ও করোনার মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে দেশে সমালোচনার মুখে পড়লেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প।

 

নেভাডার র‌্যালিতে তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষার ক্ষেত্রে তার নেয়া পদক্ষেপের বিষয়ে ‘কী অসাধারণ কাজ আপনি করেছেন’ বলে বাহবা দেন মোদি। ট্রাম্প আরও বলেন, ‘যা হোক আমরা ভারতের চেয়েও বেশি মানুষের করোনা পরীক্ষা করেছি।

Manual5 Ad Code

 

অনেকগুলো বড় বড় দেশ মিলে যা পরীক্ষা করেছে, আমরা তার চেয়ে বেশি করেছি। আমরা চার কোটি ৪০ লাখ মানুষের পরীক্ষা ভারতের চেয়ে এগিয়ে আছি। ভারত আছে দ্বিতীয় অবস্থানে।’

 

নেভাডার র‌্যালি শেষ করেই ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করেছেন ট্রাম্প। সেখানে দাবানলে রেকর্ড ক্ষয়ক্ষতির বিষয়ে বিফ্রিং দেবেন তিনি। নেভাডার উদ্দেশে উড়ে গেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেনের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও।

 

দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজনৈতিক অসন্তোষ তৈরি হওয়ায় নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ছুটে যাচ্ছেন শীর্ষ রাজনীতিকরা। এবারের মার্কিন নির্বাচনে তহবিল সংগ্রহ, জনসমর্থন ও জনমত জরিপে এগিয়ে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

 

নির্বাচনী তহবিল সংগ্রহে গত মাসেই ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। তার জন্য আরও সুখবর হল- বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ বাইডেনকে জেতাতে ফ্লোরিডায় ১০ কোটি ডলার ব্যয় করবেন বলে ঘোষণা নিয়েছেন। উল্লেখ্য, ব্লুমবার্গ এ নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ১শ’ কোটি ডলার ব্যয় করেও পরাজিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code