ঝাড়খণ্ডে বিয়েতে গিয়ে করোনায় মা ও ৪ ছেলের মৃত্যু

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

ঝাড়খণ্ডে বিয়েতে গিয়ে করোনায় মা ও ৪ ছেলের মৃত্যু

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

Manual7 Ad Code

ভারতের ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মা এবং তার চার ছেলের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লি থেকে নাতির বিয়ের অনুষ্ঠানে ধানবাদের কাতরাসে গিয়েছিলেন ৮৮ বছরের বৃদ্ধা। ২৬ জুন ওই বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে যোগ দেন তার ছয় ছেলের মধ্যে চারজন।

 

বিয়ের অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত হন বৃদ্ধা ও ওই চার ছেলে। ধানবাদের একটি হাসপাতালে ৪ জুলাই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

 

এর পর ১০ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তার চার ছেলেরও মৃত্যু হয়েছে।

 

ওই বৃদ্ধার এক ছেলে ক্যানসার আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল জামসেদপুরের একটি হাসপাতালে। সেখানে ১৬ জুলাই তার মৃত্যু হয়। বেঁচে আছেন শুধু বৃদ্ধার দিল্লি নিবাসী এক ছেলে।

 

Manual5 Ad Code

ওই বিয়েতে উপস্থিত আরও দুজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। তাদেরও চিকিৎসা চলছে।

 

Manual2 Ad Code

এই ঘটনায় পুরো কাতরাসজুড়ে শোকের ছায়া নেমেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code