টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে নিহতদের প্রতি খালেদার শোক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে নিহতদের প্রতি খালেদার শোক

Manual5 Ad Code

541_66377_66495সুরমা মেইল ডেস্ক :: গাজীপুর জেলার টঙ্গীর শিল্পনগরী এলাকায় ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual2 Ad Code

শনিবার গণমাধ্যমে পাঠোনো এক বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদ-উল-আজহার আগে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

Manual7 Ad Code

শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীতে প্লাস্টিক কারখানায় বয়লার বিস্ফোরণে বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code