টাকায় বিক্রি হন অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল, বললেন মমতা

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

টাকায় বিক্রি হন অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল, বললেন মমতা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভার চতুর্থ দফা ভোটের নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে দুই বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) তৃণমূলের শক্ত ঘাঁটি বেহালায় প্রচারে গিয়ে পদ্ম শিবিরের বিজেপির দুই প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে মমতা বলেন, ‘কোথা থেকে দুটোকে জুটিয়ে এনেছে? যারা টাকার জন্য বিক্রি হয়, তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

Manual6 Ad Code

 

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণের আগে বৃহস্পতিবার ছিল প্রচারণার শেষ দিন। সেই প্রক্ষিতেই শেষ মুহূর্তে বেহালায় হাইভোল্টেজ প্রচার ছিল তৃণমূলের।

 

Manual8 Ad Code

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার বিজেপির তারকা প্রার্থী পায়েল ও শ্রাবন্তীর রোড শো বাতিল করে স্থানীয় প্রশাসন।

 

শ্রাবন্তী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন, তৃণমূল বুঝে গেছে তারা হারতে চলেছে। তাই এদের রোড শোর জনপ্লাবন যেন মানুষের চোখে না পড়ে সেই কারণে পুলিশ বাতিল করে দেয় এই দুই অভিনেত্রীর রোড শো।

 

বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code