টেক্সাসে গুলিতে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

টেক্সাসে গুলিতে নিহত ১, আহত ৫

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাতে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

ব্রায়ান পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

লেফটেন্যান্ট জেসন জেমস জানান, গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

 

ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুসকে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের (ডিপিএস) সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করেন। ধাওয়ার সময় টেক্সাস ডিপিএসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

 

Manual1 Ad Code

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটে কাজ করতেন। সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালেন কেন, তা এখনও নিশ্চিত নয়।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code