ট্রলার থেকে পড়ে যুবলীগ সভাপতি ফয়েজ নিখোঁজ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

ট্রলার থেকে পড়ে যুবলীগ সভাপতি ফয়েজ নিখোঁজ

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদন ,

Manual1 Ad Code

 

বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবলীগের সভাপতি ফয়েজ মাহমুদ নিখোঁজ হয়েছেন।

 

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

এর আগে বুধবার সকাল ১০টার দিকে চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

Manual5 Ad Code

 

নিখোঁজ ফয়েজ মাহমুদ ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশনের মৃত সুলতান আহমেদের ছেলে।

 

সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে নদী পার হওয়ার উদ্দেশ্যে ট্রলারে ওঠেন ফয়েজ। ট্রলার চলাকালীন তিনি হঠাৎ নদীতে পড়ে যান। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ফয়েজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

 

Manual3 Ad Code

এ ব্যাপারে বরিশাল নৌ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তা ছাড়া নদীতে প্রচুর পানি বৃদ্ধি এবং সেই সঙ্গে জোয়ারের চাপ রয়েছে। নৌপুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code