ট্রাকের ধাক্কায় মাধবপুরে দুই আরোহী নিহত

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

ট্রাকের ধাক্কায় মাধবপুরে দুই আরোহী নিহত

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলায় এঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম সত্যতা নিশ্চত করেছেন।

Manual7 Ad Code

নিহতরা হলেন মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মাসুদ মিয়া (৩৫)ও কমলপুর গ্রামের রোমান মিয়া (২৫)।

পুলিশ জানায়, রোববার রাত প্রায় ৯টার দিকে মোটর সাইকেল আরোহী মাসুদ ও রোমান ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে সিলেটগামী একটি
ট্রাক তাদের মোটর সাইকেল কে ধাক্কা দেয়।

এতে মোটর সাইকেল আরোহী মাসুদ ও রোমান গুরুত্বর আহত হন।

Manual2 Ad Code

আশংকাজনক অবস্থায় তাদের উদ্বার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। হাই ওয়ে পুলিশ

Manual6 Ad Code

লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়েছে।

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ট্রাক চালক কবির মিয়া কে ট্রাক সহ আটক করা হয়েছে।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code