ট্রাকে পাজেরো জিপের ধাক্কা, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আহত

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

ট্রাকে পাজেরো জিপের ধাক্কা, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আহত

Manual1 Ad Code

 

নিজস্ব প্রতিবেদন ,

 

Manual3 Ad Code

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রডবোঝাই বিকল ট্রাকের সঙ্গে পাজেরো জিপের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক আহত হয়েছেন।

 

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে চড়াইকোল জুলাইয়ের বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক ইদ্রিস আলী পাজেরো জিপে তার পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে তাদের পাজেরো জিপের ধাক্কা লাগে।

 

Manual1 Ad Code

এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও তার গাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। যুগ্ম পরিচালক ও তার পরিবারের সদস্যরা কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

Manual1 Ad Code

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি তাদের হেফাজতে নিয়েছে।

 

সংঘর্ষে এনএসআই যুগ্ম পরিচালক ব্যবহৃত পাজেরো জিপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগে গত দুদিন ধরে মহাসড়কের ওপর রডবোঝাই ট্রাক বিকল হয়ে থাকায় ছোটবড় দুর্ঘটনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code