ট্রাম্পের জন্য উপবাস করে ভারতে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

ট্রাম্পের জন্য উপবাস করে ভারতে এক যুবকের মৃত্যু

Manual5 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual3 Ad Code

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগমুক্তির জন্য উপবাস থেকে বুস্বা কৃষ্ণা রাজু (৩২) নামে এক যুবক মারা গেছে।

 

তেলেঙ্গানা রাজ্যের জানগাঁও জেলার কন্নে গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

 

ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর শুনে গত মঙ্গলবার থেকে উপবাস শুরু করেন ট্রাম্পভক্ত রাজু। ট্রাম্পের করোনা নেগেটিভের খবর পেয়ে গত শনিবার উপবাস ভাঙেন।

Manual3 Ad Code

 

এর পরের দিনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গ্রামবাসী জানিয়েছেন, রাজু ট্রাম্পের ছবিকে নিয়মিত পূজা করত।

Manual6 Ad Code

 

শুধু তাই নয়, মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বুস্বা কৃষ্ণা রাজু ঘোষণা দিয়ে তার নাম পরিবর্তন করে ট্রাম্প কৃষ রাখেন।

 

Manual7 Ad Code

২ লাখ টাকা ব্যয় করে ট্রাম্পের একটা মূর্তি বানিয়ে নিয়মিত পূজা করত রাজু ওরফে ট্রাম্প কৃষ। তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code