ট্রাম্প আগের চেয়ে ভালো, তবে শঙ্কামুক্ত নন

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ট্রাম্প আগের চেয়ে ভালো, তবে শঙ্কামুক্ত নন

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে হোয়াইট হাউসের চিকিৎসক বলেছেন, তিনি বিপদমুক্ত নন

Manual5 Ad Code

 

এদিকে শনিবার ট্রাম্প হাসপাতাল থেকে পোস্ট করা এক ভিডিওতে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। তিনি শিগগিরই প্রচারণার মাঠে ফিরবেন বলেও আশা করেন।

Manual4 Ad Code

 

তবে তিনি এও স্বীকার করেন, আগামী কয়েক দিন হবে খুবই কঠিন সময় এবং এ সময়টাই হবে আসল পরীক্ষা।-বাসসের

 

ওয়াশিংটনের কাছে ওয়ালটার রিড মিলিটারি মেডিকেল সেন্টার থেকে ট্রাম্প আরও বলেন, ভালো বোধ করিনি বলেই এখানে এসেছি। এখন অনেক ভালো আছি।

 

তিনি আরও বলেন, আমাকে সুস্থ করতে সবাই প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি শিগগিরই প্রচারণার কাজে ফিরে যেতে পারব। যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করতে পারব।

Manual1 Ad Code

 

কিন্তু শনিবার রাতে হোয়াইট হাউসের ডা. সিন কনলে বলেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। তবে ডাক্তাররা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে অপর ডা. সিন ডুলে বলেছেন, প্রেসিডেন্টের হার্ট, কিডনি ও লিভার স্বাভাবিক আছে।

 

Manual3 Ad Code

হাসপাতালে নেয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়েছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে কনলে বলেন, হাসপাতাল কিংবা অন্যত্র কোথাও ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code