ট্রাম্প-মেলানিয়ার ছেলেও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

ট্রাম্প-মেলানিয়ার ছেলেও করোনায় আক্রান্ত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual2 Ad Code

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন তাদের একমাত্র ছেলে ব্যারন ট্রাম্পও।

 

আলজাজিরা ও বিবিসি জানায়, ১৪ বছর বয়সী ব্যারনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন মা মেলানিয়া। তবে ছেলের করোনা রিপোর্ট এখন নেগেটিভ বলেও জানান তিনি।

 

মেলানিয়া জানান, তার ভয় সত্য হয়ে উঠেছিল যখন ব্যারনের কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়ে।

 

‘কিন্তু ভাগ্যক্রমে সে একজন সবল কিশোর এবং তার মধ্যে কোনো করোনার লক্ষণ দেখা যাচ্ছে না’, বলেন ট্রাম্পের স্ত্রী।

 

এদিকে আইওয়ার দে ময়েন শহরে এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেন যে, তাদের সঙ্গে ব্যারনও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

Manual2 Ad Code

তিনি বলেন, ‘তার (ব্যারন) শরীরে খুব অল্প সময়ের জন্য এটি (ভাইরাস) ছিল।’

 

২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট নিজেই টুইট করে জানান, তিনি এবং মেলানিয়া করোনায় আক্রান্ত। তার আগে ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন ট্রাম্প।

Manual1 Ad Code

 

এরপর আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তাও ভাইরাসটিতে আক্রান্ত হন।

 

ট্রাম্প তিন দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরেন। মেলানিয়া ও ব্যারন হোয়াইট হাউসেও চিকিৎসা নিয়েছেন।

Manual3 Ad Code

 

১১ অক্টোবর ট্রাম্প নিজেকে করোনামুক্ত দাবি করেন। পরদিনই তিনি নির্বাচনী জনসভায় ফিরে আসেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code